বরগুনার বামনায় শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। (২ অক্টোবর) শুক্রবার সকাল ১০টায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালবের ‘ঘ’ অঞ্চলের ডিরেক্টর মো. খন্দকার নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা সমবায় কর্মকর্তা মো. এমাদুল হক। বামনা উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সভাপতি মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান।
[সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের আর্থিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা সমবায়ের মূল চেতনা ধারণ করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সংগঠনের সদস্য, শিক্ষক-কর্মচারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।