বরিশাল

বামনায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বরগুনার বামনায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস  যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল (১৬ মার্চ সোমবার) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা সভাপতিত্বে, বক্তব্য রাখেন বামনা উপজেলা  সহকারী ভূমি কমিশনার (ভূমি)  মোহাম্মদ পলাশ আহমেদ, উপজেলা  জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক  আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা, বামনা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সাইফুল ইসলাম,  উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ, এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাবিবুর রহমান প্রমূখ। 

এ সময় দিবস দুটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 



সম্পর্কিত খবর