দেশের খবর

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি রায়হান, সম্পাদক ময়নুল

পাবনার ভাঙ্গুড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। দ্বি-বার্ষিক পূর্ণাঙ্গ এ কমিটিতে রায়হান আলী সভাপতি, ময়নুল হক সাধারণ সম্পাদক ও সিরাজুল ইসলাম আপন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

শনিবার (৩০ নভেম্বর) দুপুরে ভাঙ্গুড়া পৌর সদরের ঘরোয়া হোটেল ও চাইনিজ রেস্টুরেন্টে ১নং যুগ্ন আহ্বায়ক বিকাশ চন্দ্র চন্দের সভাপতিত্বে দ্বিবার্ষিক কমিটি গঠনের লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সর্বসম্মতিক্রমে কন্ঠ ভোটের মাধ্যমে দৈনিক সংবাদের ভাঙ্গুড়া প্রতিনিধি মো: রায়হান আলী সভাপতি ও দৈনিক ভোরের দর্পনের ভাঙ্গুড়া প্রতিনিধি মো: ময়নুল হক সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদের ভাঙ্গুড়া প্রতিনিধি সিরাজুল ইসলাম আপন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। 

এসময় সিনিয়র সাংবাদিক বিকাশ চন্দ্র চন্দকে (দৈনিক যায়যায় দিন) ১নং সদস্য করে ২২ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সিনিয়র সহ-সভাপতি মো: ছাইফুল ইসলাম খান (দৈনিক সোনালী কন্ঠ), সহ-সভাপতি মো: আয়নুল হক (দৈনিক ভোরের চেতনা), যুগ্ম সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন (দৈনিক পাবনার চেতনা), ২নং যুগ্ম সাধারণ সম্পাদক মো: গোলাম রাব্বি (খবর পত্র), সহ সাংগঠনিক সম্পাদক মো: আখিরুল ইসলাম (দৈনিক মুক্ত খবর), কোষাধক্ষ মো: ছাইদুর রহমান (দৈনিক আমাদের বড়াল), দপ্তর সম্পাদক মো: সৈকত আহমেদ (দৈনিক এ যুগের দীপ), তথ্য ও যোগাযোগ সম্পাদক মো: আব্দুল খালেক  (দৈনিক ভোরের ডাক), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিকাশ কুমার দাশ (দৈনিক আলোকিত নিউজ), ক্রিড়া সম্পাদক মো: খালিদ হোসেন রিদয় (দৈনিক পাবনা প্রতিদিন)।

কার্যকারী সদস্যরা হলেন, গিয়াস উদ্দীন (দৈনিক নতুন বিশ্ববার্তা), বিকাশ। 

বায়ান্ন/প্রতিনিধি/একে



সম্পর্কিত খবর