চট্টগ্রাম প্রতিদিন

মাটিরাঙায় নারীদের স্বাস্থ্যসেবায় বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় ও নিম্নবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি, রোটারি ক্লাব অব ঢাকা এবং রোটারি ক্লাব অব ঢাকা সেফ লাইফ ফাউন্ডেশনের সহযোগিতায় সারাদেশে সরকারি হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এ সেবা দেওয়া হচ্ছে।

আয়োজকরা জানান, ৩০ বছরের ঊর্ধ্বের নারীরা স্তন ও জরায়ুমুখের ক্যান্সারে সবচেয়ে বেশি আক্রান্ত হন। নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ক্যান্সার নিয়ন্ত্রণে সারাদেশে বিনামূল্যে এ পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। পরীক্ষায় আক্রান্ত শনাক্ত হওয়া রোগীদের চিকিৎসার ব্যবস্থাও করা হচ্ছে।

ইতোমধ্যে বিভিন্ন জেলায় এ কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আক্রান্তদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব উপজেলা হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে এ আয়োজন করা হবে।

সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের এ সেবা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাটিরাঙা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ড. ফারজানা আক্তার, ড. ফারিয়া আহমেদ, নার্সিং ইনচার্জ (সিনিয়র স্টাফ নার্স) এলিশ ত্রিপুরা, পাপিয়া সুলতানা শিউলি, মাতু মারমা, নিপা মারমা, তাহমিনা আক্তার, পান্না খাতুন, তাজমুন নাহার, মিডওয়াইফ ফরিদা ইয়াসমিন, রুমকি চৌধুরী প্রমুখ।

 


সম্পর্কিত খবর