পটুয়াখালী বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নের বগি তুলা তলা এলাকায় "মান্তা সম্প্রদায়" অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন মানবিক সংগঠন স্প্রেইড হিউম্যানিটি।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মাদ রুহুল আমিন কালাইয়া ইউনিয়নের বগি তুলা তলায় আশ্রিত মান্তা সম্প্রদায় মানুষের মনের কথা শুনতে গিয়েছিলো এবং তাদেরকে সার্বিক পরিস্থিতি দেখে সংগঠনের দায়িত্বশীলদের সাথে কথা বলে সিদ্ধান্ত নেন কীভাবে তাদের পাশে দাঁড়ানো যায়।
আমরা খোজ নিয়ে জানতে পারি আসলে মান্তা সম্প্রদায় মানুষের নিজস্ব কোনো জায়গা জমিন নাই। তারা নদী ও খাল তীরবর্তী এলাকায় ছোট নৌকায় ভাসমান জীবনযাপন করেন। স্থায়ী ঠিকানা না থাকায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তাদের জীবন কাটে ছোট্ট নৌকায়। পেশা হিসেবে মাছ ধরা ও বিক্রি করাই তাদের কাজ।
ভূমিহীনতা ও উচ্ছেদ: এদের কোনো নিজস্ব জমি বা স্থায়ী ঠিকানা (জিরাত) নেই। নদীভাঙন ও আধুনিক পরিবর্তনের ফলে এদের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে। সরকারি স্বীকৃতি: অনেক সময় সরকারি রেকর্ডে এই ভাসমান সম্প্রদায়ের সঠিক অন্তর্ভুক্তি বা স্বীকৃতি থাকে না।
তাই স্প্রেইড হিউম্যানিটি'র পক্ষ থেকে এই সহযোগিতা করার চেষ্টা করেছি। পাশাপাশি সরকারি ভাবে তারা যেন সার্বিক সহযোগিতা পায় সে বিষয়ে সবার সুদৃষ্টি রাখার অনুরোধ করছি।
এসময় সংগঠণের দায়িত্বশীলরা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়াই স্প্রেইড হিউম্যানিটি-এর মূল লক্ষ্য। ভবিষ্যতেও সংগঠনটি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তারা আরও বলেন, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা, অসহায় মানুষের পাশে দাড়াতে চায় কিন্তু সরাসরি না। আমরা তাদেরকে বলবো আপনারা চাইলে স্প্রেইড হিউম্যানিটি'র মাধ্যমে এমন মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন। আমাদের মানবিক সংগঠনের তহবিলে দান করে অসংখ্য মানুষের পাশে দাড়াতে পারেন। আমরাও চাই সমাজের অবহেলিত মানুষ গুলো যেন সঠিকভাবে তাদের প্রাপ্য অংশটুকু পায়।
প্রোগ্রামে উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান হোসেন, অর্থ সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমন গাজী, স্প্রেইড হিউম্যানিটি বাউফল সরকারি কলেজ শাখার সভাপতি জাবের মাহমুদ, কলেজ শাখার অর্থ সম্পাদক মোঃ মাসুদ, কলেজ শাখার সহ-অর্থ সম্পাদক সাবিহা সরদার নেথী, সদস্য আব্দুল্লাহস অন্যান্য সদস্যবৃন্দ।