ময়মনসিংহ

মামুন স্মৃতি পাবলিক স্কুলে রচনা, আবৃত্তি, আলোচনা ও দোয়াসহ যথাযথ মর্যাদায় বিজয় দিবস উদযাপন

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মামুন স্মৃতি পাবলিক স্কুলে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপিত হয়েছে।

 

এ দিবস উপলক্ষে স্কুল কর্তৃপক্ষ রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

 

আলোচনা সভায় বক্তব্য রাখেন— প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, সহ-প্রধান শিক্ষক সোহরাব হোসেন এবং সিনিয়র সহকারী শিক্ষক ইব্রাহিম হোসেন প্রমুখ।

 

আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাও. মো. সাইফুদ্দীন।

 


সম্পর্কিত খবর