রাজশাহী

রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি রাণীনগর উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে রাণীনগর উপজেলা প্রতিনিধি এস এম সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান।

এছাড়া অনুষ্ঠানে রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জামায়াতে ইসলামীর সম্পাদক সামিনুর রহমান, রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশীদসহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা দৈনিক করতোয়া পত্রিকার দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে দৈনিক করতোয়া পত্রিকার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় করা হয়।

 


সম্পর্কিত খবর