রাজশাহী

রাণীনগরে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের, ইলেকট্রিক মিস্ত্রি গ্রেপ্তার

নওগাঁর রাণীনগরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার সময় গোলাম রাব্বানী (৫০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে মামলা দায়ের করলে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। গোলাম রাব্বানী উপজেলার কচুয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে।

 

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল, স্থানীয় লোকজন ও দায়েরকৃত মামলার বরাতের বরাত দিয়ে জানান, শুক্রবার রাতে ভুক্তভোগী গৃহবধূ (২৭) ঘরের দরজা খোলা অবস্থায় ঘুমিয়ে পড়েন। এরপর গোলাম রাব্বানী ঘরে ঢুকে গৃহবধূর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বাড়ির লোকজনকে ডাকাডাকি করলে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা ছুটে এসে গোলাম রাব্বানীকে হাতেনাতে আটক করে। পরে আটক গোলাম রাব্বানীকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে রাতেই মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। গোলাম রাব্বানী পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।



সম্পর্কিত খবর