চট্টগ্রাম প্রতিদিন

সবুজ বনায়ন সংরক্ষণ ও জলবায়ুর প্রভাব মোকাবেলা : সেনাবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচির

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেছেন, একটি গাছ রোপন মানে ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করে দেয়া। গাছ কেবল একটি বৃক্ষ নয়,বিশুদ্ধ অক্সিজেন এবং জীববৈচিত্র্যের নিরাপত্তার প্রতিক। বৃক্ষ মানুষের কোন ক্ষতি করে না, বরং ফল দেয়, ফুল দেয়, ছায়া দেয় একেকটি গাছ একেকটি জীবন। পরিবেশের ভারসাম্য রক্ষায় যার অবদান খুবই গুরুত্বপূর্ণ। 

 

রবিবার (২১ জুন) সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি। 

 

খাগড়াছড়ি সেনা জোনের উদ্যোগে আয়োজিত ও  

সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড খাগড়াছড়ি রিজিওনের সার্বিক সহযোগিতায় বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম, মহালছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আল-জাবির আসিফ, খাগড়াছড়ি রিজিওনের

স্টাফ অফিসার (জি-টু-আই) মেজর কাজী মোস্তফা আরেফিন, জেলা বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা প্রমূখ।

 

উদ্বোধনের আনুষ্ঠানিকতার পরপরই জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ারে গিয়ে শেষ হয়। এতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষার্থী, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

 

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক বলেন, পরিবেশ ভারসাম্য রক্ষা,সংরক্ষণ ও বনাঞ্চল সম্প্রসারণ,এবং জলবায়ু ঝুঁকি এড়াতে সেনাবাহিনীর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

 

তিনি আরোও বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শুধু বৃক্ষ রোপনের মাধ্যমে দায়িত্ব শেষ নয়। গাছকে বাঁচিয়ে রাখতে প্রয়োজন পরিচর্যা, সংরক্ষণ এবং সুরক্ষায়। আগামী পাঁচ বছরে মধ্যে পার্বত্য এ জেলায় ২০ লাখ বৃক্ষরোপণের মহাপরিকল্পনার কথা ঘোষণা করেন। পর্যাক্রমে পাঁচ বছরের মধ্যে ২০ লাখ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের উদ্যােগ নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। যার ধারাবাহিকতায় চলতি বছরের জুন, জুলাই ও আগস্ট মাসে জেলার বিভিন্ন স্থানে প্রায় আড়াই লাখ গাছের চারা রোপণ করা হবে। এসব গাছ বাঁচিয়ে রাখার জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে আহবান জানান। 

 

পৃথিবীর ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ঠেকানোর পাশাপাশি আগামীর নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার এমন উদ্যােগ ও পরিকল্পনা বাস্তবায়নের  জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও প্রশংসা করেন সংশ্লিষ্টরা।

 

পার্বত্য জেলা খাগড়াছড়িকে সবুজ বনায়ন ও পরিবেশবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষার্থী, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণের জন্য আহ্বান জানান তিনি।

 

এসময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নাসির উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সমাজসেবক এস অনন্ত বিকাশ ত্রিপুরা, ম্রাসাথোয়াই মারমাসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 



সম্পর্কিত খবর