রাজধানীর পুরান ঢাকার সাংবাদিকদের সংগঠন আজিমপুর জার্নালিস্ট ফোরাম (এজেএফ) আগামী রোববার (২৩ মার্চ) এক ইফতার মাহফিলের আয়োজন করতে যাচ্ছে। আজিমপুর সমাজকল্যাণ সমিতির মিলনায়তনে আয়োজিত এই মাহফিলে বিশিষ্ট লেখক ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেবেন।
আজিমপুর জার্নালিস্ট ফোরাম মূলত জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্যদের নিয়ে গঠিত একটি সংগঠন। এই তথ্য নিশ্চিত করেছেন আজিমপুর জার্নালিস্ট ফোরামের সদস্য ও দৈনিক বায়ান্ন-এর মাল্টিমিডিয়া ও অনলাইন ইনচার্জ আহমেদ শাহেদ।
তিনি জানান, পুরান ঢাকায় বসবাসরত সাংবাদিকরা পারস্পরিক সহযোগিতা ও বন্ধন দৃঢ় করতে এবারই প্রথম এ আয়োজন করেছে। ইফতার মাহফিলে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিশিষ্টজনরাও উপস্থিত থাকবেন।
তিনি আরও জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুব বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর নেওয়াজ আলী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে দেশের বিশিষ্ট সাংবাদিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে যোগ দেবেন।
বায়ান্ন/আরএস