গাজীপুরের কোনাবাড়ীতে প্রয়াত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের স্মরণে এক দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় কোনাবাড়ী নিউ মার্কেটের দ্বিতীয় তলায় গাজীপুর সাংবাদিক সমিতির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সমিতির সভাপতি শফিকুল ইসলাম শামীমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোনাবাড়ী থানা বিএনপির প্রতিষ্ঠিতা সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান মামুন, সমিতির সাধারণ সম্পাদক তারিকুল জুয়েলের সঞ্চালনায় বক্তারা তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী জানিয়ে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং নিহত সাংবাদিকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম মিয়াজি, কোনাবাড়ী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিঃ মোঃ জালাল উদ্দিন, কোনাবাড়ী নির্মাণ শ্রমিক ইউনিয়নের ১০ নং ওয়ার্ড সভাপতি রেজাউল করিম, গাজীপুর মহানগর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক, কোনাবাড়ী থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রীতম চাকলাদার, কোনাবাড়ী থানা জাসাসের সদস্য সচিব সেলিম রানা জয়, ৯ নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, কোনাবাড়ী মেট্রো যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার মোড়ল রুবেল, কোনাবাড়ী থানা যুবদলের মোঃ আরিফ খান ও বিএনপি নেতা মিলন হোসেন। এছাড়াও গাজীপুর সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক জুয়েল হোসেন, কোষাধ্যক্ষ মোসাঃ নাছিমা আক্তার রেনু, সাংবাদিক আসাদুজ্জামান লিয়ন, শাহিন আলম, লাদেন মিয়া, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আঃ বারী, কোষাধ্যক্ষ জুলফিকার আলি জুয়েল, ভোরের আকাশ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি জিল্লুর রহমান, সাংবাদিক আশা মনি, সাংবাদিক শাহ আলম সরকার, সাংবাদিক মুক্তা রাণীসহ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার অসংখ্য সংবাদকর্মী অংশ নেন।