চাকরি খবর

মগবাজার ও দক্ষিণ কেরানীগঞ্জে চাকরি দিচ্ছে আকিজ গ্রুপ

আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি অফিসার/সিনিয়র অফিসার (এইচআর ও অ্যাডমিন) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৮ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক ৩৫ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড

পদের নাম: অফিসার/সিনিয়র অফিসার (এইচআর ও অ্যাডমিন)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: এইচআরএম/ম্যানেজমেন্ট বা প্রাসঙ্গিক বিষয়ে এমবিএ/পিজিডি

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ২ বছর 

অন্যান্য যোগ্যতা: এইচআর অপারেশনস, বিশেষ করে ট্যালেন্ট অ্যাকুইজিশন ও বেনিফিট অ্যাডমিনিস্ট্রেশনে ভালো অভিজ্ঞতা। শ্রম আইন, শ্রম বিধি এবং শাস্তিমূলক পদ্ধতি সম্পর্কে বাস্তব জ্ঞান। কোম্পানির বিভিন্ন প্রশাসনিক ও ব্যবসায়িক প্রতিবেদন প্রস্তুত করার দক্ষতা। পরিবহন সংক্রান্ত কমপ্লায়েন্স এবং নিয়মকানুন সম্পর্কে জ্ঞান। এমএস অফিস (ওয়ার্ড এবং এক্সেল) এবং এইচআরআইএস-এ পারদর্শিতা।

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 

কর্মস্থল: ঢাকা (মগবাজার, দক্ষিণ কেরানীগঞ্জ)

বেতন: ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকা (মাসিক) 

অন্যান্য সুবিধা: বছরে ২টি উৎসব বোনাস, প্রভিডেন্ট-ফান্ড, গ্র্যাচুইটি, কর্মচারিদের সন্তানদের জন্য শিক্ষা প্রণোদনা এবং পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্য পরিষেবা। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৬

 

 

 



সম্পর্কিত খবর