চাকরি খবর

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিচ্ছে আকিজ গ্রুপ

আকিজ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (ব্র্যান্ডিং) পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

 

প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (ব্র্যান্ডিং)

পদসংখ্যা: নির্ধারিত নয় 

 

শিক্ষাগত যোগ্যতা: বিবিএ

অন্যান্য যোগ্যতা: ব্র্যান্ডিং এবং এফএমসিজি মার্কেটিং সম্পর্কে প্রাথমিক ধারণা

অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

 

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 

বয়সসীমা: ২৩ থেকে ৩০ বছর 

 

কর্মস্থল: ঢাকা 

বেতন: আলোচনা সাপেক্ষে 

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বিমা, চিকিৎসা ভাতা, প্রতি বছর ইনক্রিমেন্ট, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস।

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আবেদনের শেষ সময়: ২৮ ফেব্রুয়ারি ২০২৬

 



সম্পর্কিত খবর