চার বছরেও শেষ হয়নি মাদরাসার ভবন নির্মাণ, বিপাকে শিক্ষার্থীরা
Feb 02, 2026 - Monjur Alam>
রংপুর
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার উত্তর রামপুর দাখিল মাদরাসার নতুন ভবনের নির্মাণকাজ চার বছরেও শেষ হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের গড়িমসি ও সংশ্লিষ্ট দপ্তরের তদারকির অভাবে ৯ মাসের প্রকল্প ৫২ মাসে ঠেকায় প্রায় ৩০০ শিক্ষার্থীর পাঠদান চরমভাবে ব্যাহত হচ্ছে।
