নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, ইতিহাস আপনাদেরকে মনে রাখবে: দুদু
Oct 18, 2024 - Dainik Bayanno>
জাতীয়
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে একটি তাৎপর্যপূর্ণ আহ্বান জানিয়ে বলেছেন, যদি নিজেদেরকে ‘পরশপাথর’ মনে করেন, তবে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে জিয়া প্রজন্ম দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই বক্তব্য দেন।
