ফল বাগানের ছায়ায় হলুদ চাষ: কৃষক জামিরের অভাবনীয় সাফল্য
Jan 20, 2026 - Monjur Alam>
চট্টগ্রাম প্রতিদিন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ফল বাগানের পরিত্যক্ত ছায়াযুক্ত জমিতে হলুদ চাষ করে সফল হয়েছেন কৃষক জামির হোসেন। উপজেলার নাটঘর ইউনিয়নের একইছড়া গ্রামে আম ও লিচু বাগানের নিচে অব্যবহৃত ১৫ শতাংশ জমিতে হলুদ আবাদ করে তিনি চলতি মৌসুমে প্রায় ২০ মণ ফলন পেয়েছেন, যার বাজারমূল্য প্রায় অর্ধ লক্ষ টাকা।
