৪৭তম বিসিএস: ৩৪৬০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসছে
Oct 24, 2024 - Dainik Bayanno>
জাতীয়
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) শিগগিরই ৪৭তম বিসিএসের জন্য বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে যাচ্ছে। জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্যাডারে ৩ হাজার ৪৬০টি শূন্য পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
