নবীনগরে ধান ছেড়ে সবজি চাষে সফল তরুণ অনিক
প্রচলিত ধান চাষের পরিবর্তে বাণিজ্যিকভাবে উচ্চমূল্যের সবজি উৎপাদন করে ভাগ্যের পরিবর্তন ঘটিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের তরুণ কৃষক অনিকুর রহমান অনিক (২২)। উপজেলার জিনদপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে ৫ বিঘা জমিতে শসা, বেগুন, মরিচ ও টমেটো আবাদ করে তিনি বছরে এখন ২ থেকে ৩ লাখ টাকা আয় করছেন।


