মেসির গোলের পরও ইন্টার মায়ামির বিদায়
এমএলএসের তিন ম্যাচের প্লে-অফ সিরিজে আগের দুই ম্যাচে ১-১ ব্যবধানে সমতা ছিল ইন্টার মায়ামি ও আটলান্টা ইউনাইটেডের। শেষ ম্যাচটি তাই হয়ে উঠেছিল সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচ। যেখানে গোল করে দলকে সমতায়ও ফিরিয়েছিলেন মেসি। তবে এরপরও পারেনি তার দল। ৩-২ গোলে হেরে প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে মেসির ইন্টার মায়ামিকে।


