রায়পুরা হত্যাকাণ্ড

নরসিংদীতে জেল পলাতক আসামীকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে জেল পলাতক আসামীকে কুপিয়ে হত্যা

Jan 20, 2026 - Monjur Alam> ঢাকা

নরসিংদীর রায়পুরায় জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামী অপু আহমেদকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে উপজেলার মরজাল ইউনিয়নের কাজী মো. বশির উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি করাতকলের (স-মিল) পাশ থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।