সাকিবের বদলি হাসান মুরাদ, মিরপুর টেস্ট দল ঘোষণা
Oct 19, 2024 - Dainik Bayanno>
খেলাধুলা
বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে বাদ দিয়েই মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাকিবের দেশে ফিরে আসার সম্ভাবনা বাতিল হওয়ায়, তাঁর পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে নতুন মুখ হাসান মুরাদকে। মুরাদ এর আগে জাতীয় দলের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলেছেন, তবে টেস্ট ও ওয়ানডেতে অভিষেক হয়নি তাঁর।
