দেশের খবর

পাবনায় বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের

পাবনা সদর উপজেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত তিনজন। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় সোনাপাতি বিলে এ ঘটনা ঘটে। বজ্রপাতে ছয়জনের মৃত্যু ও তিনজন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

 

 

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

 

মালঞ্চি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কবির হোসেন বাবু জানান, বৃষ্টির সময় তারা (হতাহতরা) একটি পলিথিনের ঘরে আশ্রয় নিয়েছেন।

সেখানে বজ্রপাত ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।

আহত হয়েছেন তিনজন। নিহতরা কিশোর ও তরুণ। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 



সম্পর্কিত খবর