চার দিনের ব্যবধানে দেশের বাজারে আরও এক দফায় স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা। রোববার (৩১ আগস্ট) থেকেই নতুন এই দর কার্যকর হবে। শনিবার (৩০ আগস্ট) রাতে এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন দাম নির্ধারণের কথা জানায় বাজুস। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধির প্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।এর আগে গত ২৬ আগস্ট ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকা।