অর্থনীতি ও বাণিজ্য

রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত ৪ কোটি ৭ লাখ  ৪১ হাজার ৩,শ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। 
এতে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৯৮ লাখ ৫৬ হাজার ৪,শ টাকা। উদ্ধৃত্ত ধরা হয়েছে ৮ লাখ ৮৪ হাজার ৯,শ টাকা।
 
বুধবার (২৮-মে) দুপুর ১২ টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন।
 
গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের সচিব খোরশেদ আলমের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোলাকান্দাইল উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহম্মেদ মোল্লা, ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খোকন, বাচ্চু মিয়া, রফিকুল ইসলাম ভূইয়া, তপন কুমার ঘোষ, আক্তার হোসেন, নুর জাহান, শিল্পি আক্তার সহ আরো অনেকে।
 
বাজেট ঘোষণার পর পরই এক উন্মুক্ত সভা অনুষ্ঠিত হয়। যেখানে স্থানীয় ব্যক্তিবর্গরা বাজেটকে সাফল্যমন্ডিত করতে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
 
এসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়া বলেন, সবার অংশগ্রহনে আমরা একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য গোলাকান্দাইল ইউনিয়ন গড়ে তুলতে চাই।


সম্পর্কিত খবর