অর্থনীতি ও বাণিজ্য

শুক্রবার খোলা থাকবে সোনালী-জনতা-অগ্রণী ও রুপালী ব্যাংক

রোজার ঈদে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা দিতে শুক্রবার (২৮ মার্চ) সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী- এই চার রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দুই ঘণ্টার জন্য লেনদেন কার্যক্রম চালু থাকবে।এদিন সকাল ১০ থেকে বেলা ১২ টা পর্যন্ত সীমিত পরিসরে লেনদেন চলবে।  

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। 

এতে বলা হয়েছে, শুক্রবার সরকারি ছুটি হলেও এই চার ব্যাংকে অফিস কার্যক্রম চলবে দুপুর ৩টা পর্যন্ত। জুমাতুল বিদার কারণে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজের বিরতি থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এদিন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা নিয়ম অনুযায়ী ভাতা পাবেন বলে জানানো হয়েছে।

সরকার বেসরকারি শিক্ষকদের ঈদের আগে বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে এ বিশেষ ব্যবস্থা নিয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

 

 



সম্পর্কিত খবর