Recent Post

দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ

দিল্লির বাংলাদেশ হাইকমিশন থেকে ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ

Dec 22, 2025Nahed Bayanno - Categories: টপ নিউজ

ভারতের দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সকল প্রকার কনসুলার সার্ভিস এবং ভিসা প্রদান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়েছে, অনাকাঙ্খিত পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে এমন ঘোষণার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ২টি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার

ঠাকুরগাঁওয়ে কবরস্থান থেকে ২টি বিদেশি পিস্তলসহ ১৭ রাউন্ড গুলি উদ্ধার

Dec 22, 2025Monjur Alam - Categories: রংপুর , টপ নিউজ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঠাকুরগাঁও জেলা পুলিশ বিশেষ অভিযান জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় বালিয়াডাঙ্গী উপজেলায় সন্ত্রাসবিরোধী অভিযানে দুইটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ১৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

Dec 22, 2025Nahed Bayanno - Categories: রাজনীতি , টপ নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরবেন তারেক রহমান। পরে শনিবার (২৭ ডিসেম্বর) ভোটার হওয়ার জন্য সব কার্যক্রম শুরু করবেন।

বাউফলে গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

বাউফলে গণমাধ্যমের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Dec 22, 2025Monjur Alam - Categories: বরিশাল , টপ নিউজ

দেশে গণমাধ্যমের ওপর চাপ, দমন ও হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) বাউফল প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিশ্ব শান্তি রক্ষায় দক্ষিণ সুদানের উদ্দেশ্যে নৌবাহিনীর সদস্যদের ঢাকা ত্যাগ

বিশ্ব শান্তি রক্ষায় দক্ষিণ সুদানের উদ্দেশ্যে নৌবাহিনীর সদস্যদের ঢাকা ত্যাগ

Dec 22, 2025Monjur Alam - Categories: জাতীয় , টপ নিউজ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন—‘ইউনাইটেড নেশন্স মিশন ইন সাউথ সুদান (আনমিস)’-এ নিয়োজিত ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১১’-তে অংশ নিতে দ্বিতীয় গ্রুপে বাংলাদেশ নৌবাহিনীর ৭১ জন সদস্যের একটি কন্টিনজেন্ট আজ সোমবার (২২-১২-২০২৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। উক্ত কন্টিনজেন্টটি ‘বাংলাদেশ ফোর্স মেরিন ইউনিট-১০’-এর প্রতিস্থাপক হিসেবে দক্ষিণ সুদানে দায়িত্ব পালন করবে। উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর ২০

নবীনগরে নগর উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত

নবীনগরে নগর উন্নয়নমূলক সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার শহর সমন্বয় কমিটি—টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি (টিএলসিসি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় নবীনগর পৌরসভা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ‎