র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাসহ মোট ১৭ জনের বিরুদ্ধে বিচার শুরু করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, আইনের শাসন কাকে বলে দেখিয়ে দিতে চাই। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) নির্বাচন ভবনে মাঠ প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এমন মন্তব্য করেন। সিইসি বলেন, উসমান হাদি শহীদ হয়েছেন তার রুহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের সদস্যদের জন্য আমার আন্তরিক সমবেদনা।
রাজধানীর বাবুবাজার ব্রিজ এলাকায় একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটে বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ৬ তলায় আগুন লাগার খবর পাওয়া যায়।