‘রংপুর রাইডার্স এবার চ্যাম্পিয়ন হতে পারে’: নড়াইলে ইজি ফ্যাশনের শোরুম উদ্বোধনে আশরাফুল
নড়াইলে দেশের জনপ্রিয় পোশাক ব্র্যান্ড ‘ইজি ফ্যাশন’-এর ৯৪তম শাখার উদ্বোধন করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে শহরের বাণিজ্যিক কেন্দ্র সিকদার কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে তিনি এই শোরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।







