জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা,
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবন থেকে মরিয়ম নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী । রোববার (২০ সেপ্টেম্বর) ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরিয়মকে ঝুলতে দেখা যায়। পুলিশ বলছে, ঘটনাটি দুপুরের পরে হতে পারে।
বান্দরবানের আলীকদমের মাতামুহুরী রিজার্ভে নিষিদ্ধসময়ে বাঁশ কর্তনের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, জুন, জুলাই ও আগস্ট—এই নিষিদ্ধসময়ে রিজার্ভ থেকে হাজার হাজার বাঁশ কেটে মাতামুহুরী নদীপথে পাচার করা হয়েছে।