সেনবাগে আওয়ামী লীগের মিছিল ও আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ: ওসি প্রত্যাহার
নোয়াখালীর সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়ে বর্তমানে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী দায়িত্ব পালন করছেন।







