Recent Post

শেখ হাসিনার আপিলের   সুযোগ নেই: আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী

Nov 14, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপিল করার আইনগত সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এ ধরনের মামলায় বিলম্ব মার্জনার কোনো বিধান নেই। কারণ, বিশেষ আইনের ক্ষেত্রে এ সুযোগ রাখা হয়নি।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পোশাকশ্রমিকদের

Nov 14, 2026Nahed Bayanno - Categories: টপ নিউজ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা গেছে, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়ে তারা কারখানা থেকে বেরিয়ে আসেন।

ঢাকার শাক-সবজিতে মিলেছে অতিরিক্ত মাত্রায় সিসা

ঢাকার শাক-সবজিতে মিলেছে অতিরিক্ত মাত্রায় সিসা

রাজধানীর বাজারে বিক্রি হওয়া শাক-সবজিতে সহনীয় সীমার কয়েক গুণ বেশি সিসা ও ক্যাডমিয়ামের উপস্থিতি পাওয়া গেছে। শুধু ভারী ধাতুই নয়, বিভিন্ন নমুনায় শনাক্ত হয়েছে ক্ষতিকর জীবাণুও। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) পরীক্ষায় এমন উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিনের খাবারের সঙ্গে এসব বিষাক্ত উপাদান শরীরে প্রবেশ করায় দীর্ঘ মেয়াদে কিডনি, লিভার ও স্নায়ুতন্ত্রের জটিলতা দেখা দিতে পারে।