রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) প্রথম ইউনিটের প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ চলতি সপ্তাহে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। আর এই প্রথম ইউনিটটি থেকে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে ৩ থেকে ৪ মাস সময় লাগতে পারে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সবকিছু ঠিকঠাক থাকলে, প্রযুক্তিগত বা অন্য কোনো ধরনের সমস্যা, আকস্মিক কোনো সংকট তৈরি না হলে চ
ঝিনাইদহের কালীগঞ্জে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রির অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ‘গ্যাস ঘর’ নামের একটি ডিলার প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জব্দ ও মজুত থাকা সিলিন্ডারগুলো সরকার নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রির নির্দেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
ব্যাংক খাতের অনিয়ম ও অর্থ লুটপাটের ক্ষতি কাটিয়ে এ খাত সংস্কার করতে সরকারকে প্রতিবছর ৬০ হাজার কোটি টাকা দিতে হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বলেন, আগামী পাঁচ থেকে আট বছর এ অর্থের প্রয়োজন হতে পারে। এর বোঝা শেষ পর্যন্ত বহন করতে হবে পরবর্তী প্রজন্মকে। তারা চাকরি করবে, ব্যবসা করবে, কর দেবে; কিন্তু এর সুফল ভোগ করার আগেই তাদের অর্থ ব্যয় করে ফেলা হচ্ছে। শনিবা