কাতারে আরও কর্মী পাঠাতে আগ্রহী বাংলাদেশ
কাতারের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি দেশটিতে দক্ষ ও আধা দক্ষ বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। রোববার (১৫ নভেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত সেরায়া আলী আল কাহতানির সৌজন্য সাক্ষাতে এ আগ্রহের কথা জানানো হয়।







