মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার টাকা। আগামী সপ্তাহের শেষ নাগাদ কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার (১৫ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম দিনে সংসদ সদস্য আতিকুর রহমান মোজাহিদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান। রোববার বিকেল সোয়া ৪টায় অধিবেশন শুরু হয়।
‘দুনিয়ার মজদুর এক হও—খাসজমি বন্দোবস্ত চাই, ভূমিহীনের অধিকার চাই’ স্লোগানে নোয়াখালীর সুবর্ণচরে ভূমিহীন ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) সাধারণ শিক্ষকদের অংশগ্রহণে সারা দেশে ফ্যাসিবাদী অপশক্তি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে র্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়নের পশ্চিম কাছিপাড়া লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। ঘাটে প্রবেশ এবং মালামাল ওঠানামার কথা বলে নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা দাবি, এবং তা না দিলে দুর্ব্যবহার ও হেনস্তা করার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
বাউফলে কেশবপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন নিজেই রুগ্ণ। গত পাঁচ বছর ধরে গুরুত্বপূর্ণ পদ শূন্য এবং দুই বছর ধরে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। জরাজীর্ণ ভবন, প্রয়োজনীয় সরঞ্জাম ও আসবাবপত্রের অভাবে স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে। ফলে ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।