৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২৮ জুন) পিএসসির ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। প্রকাশিত ফলাফলে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়েছে।
পটুয়াখালীর বাউফল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সেবার নামে চলছে চরম হয়রানি। সরকারি সুযোগ-সুবিধা থাকলেও সাধারণ খামারিরা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বরং কার্যালয়টিতে অনিয়ম, দুর্নীতি ও জাতীয় পতাকার অবমাননার চিত্র ধরা পড়েছে।
নোয়াখালীর সুবর্ণচরে পাওনা টাকা আদায়ে এক অটোরিকশা চালককে তুলে নিয়ে দুই দিন শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।
পঞ্চগড়ের সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সামনে জাতীয় ভিটামিন এ ক্যাম্পেইন টীকাদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে।
নওগাঁর রাণীনগরে রাতে মোটরসাইকেল চুরি এবং ভোরে থ্রি-পিস ও কালো প্যান্ট পরে মুখ বেঁধে অভিনব কায়দায় স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ সময় ছিনতাইকারীদের মারধরে মিশুক প্রামাণিক (২৪) নামে এক যুবক আহত হয়েছে। তাকে রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার রাতে ও রোববার ভোরে পৃথকভাবে এসব ঘটনা ঘটে। খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইসলাম ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জে প্রশান্ত কুমার দাস (৪৮) নামে সনাতন ধর্মাবলম্বী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি কালীগঞ্জ শহরের কলেজপাড়া এলাকার মৃত ননী গোপাল দাসের ছেলে।
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদা গ্রামে পুকুরের পানিতে ডুবে সাড়ে তিন বছরের শিশু নুসরাতের মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নুসরাত হলদা গ্রামের স্কুলশিক্ষক শহিদুল্লার মেয়ে।