দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে
২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ৫৫তম বাজেট ঘোষণার অধিবেশন চলছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ৫৫তম বাজেট ঘোষণার অধিবেশন চলছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে জাতীয় সংসদে স্পিকার ড. হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
পঞ্চগড়ের দেবীগঞ্জে বদেশ্বরী বিটের কর্মকর্তাকে ম্যানেজ করে দিনে দুপুরে গাছ কাটার মহাউৎসব চলছে। বনবিভাগের দেবীগঞ্জ রেঞ্জ কর্মকর্তা মন্জুরুল করিমকে ম্যানেজ করে বদেশ্বরী বিট কর্মকর্তা সোহেল সর্দার সাব্বিরের সহযোগিতায় এসব গাছ কেটে ফেলছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে এই বিশেষ সভা শুরু হয়। প্রথা অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে তা অনুমোদন করতে হয়। আজ মন্ত্রিসভার সায় পাওয়ার পর এই বাজেটে সই করবেন রাষ্ট্রপতি।
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করা হবে আজ (বৃহস্পতিবার)। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের এ বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। সরকারের লক্ষ্য বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়া।