বাউফলে বুদ্ধি ও দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা!
বাউফল উপজেলায় এক বুদ্ধি ও দৃষ্টিপ্রতিবন্ধী কিশোরীকে (১৪) জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ফলে ওই কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বাউফল থানায় অভিযোগ করেছেন। উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে মো. সাব্বির খান ওরফে রাব্বিকে (১৯) একমাত্র আসামি করে একটি এজাহার দায়ের করা হয়েছে।







