দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কাজে নিয়োজিত দুটি শ্রমিক সংগঠন আগামী রবিবার (১৪ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়েছে। এতে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ও আমদানি-রপ্তানি বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ঝিনাইদহের কালীগঞ্জে ভাতিজার ঘুষিতে নিয়ামত আলী (৪৫) নামে একজন নিহত হয়েছে| মঙ্গলবার(৯ জুন) দুপুরে টাকা ধার নিয়ে ভাতিজা এরশাদ আলীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেই।এসময় ভাতিজা এরশাদের ঘুষি ও লাঠির আঘাতে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তি উপজেলা কোলা ইউনিয়নের কামালহাট গ্রামের ইমান আলীর ছেলে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে ফারুক হোসেন (২৭) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতী গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নাজমুল ইসলামের বাড়িতে হামলা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া চাঁদা দাবি ও নারীদের মারধর করে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) বিকেলে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এর আগে গত সোমবার দুপুরে বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে মাদকের বিস্তার। এক সময়ের শান্ত-নিরাপদ জনপদ এখন ইয়াবা ও বিভিন্ন মাদকদ্রব্যের অবাধ বিচরণক্ষেত্রে পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। শহর থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত গড়ে উঠেছে মাদকসেবী ও ব্যবসায়ীদের শক্তিশালী নেটওয়ার্ক। নতুন করে বাজারে প্রবেশ করা ট্যাপেন্টাডল (ঞধঢ়বহঃধফড়ষ) জাতীয় নেশাজাতীয় ট্যাবলেট পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে।
"মাদককে না বলি, সুস্থ-সুন্দর সমাজ গড়ি"—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের শৈলকুপায় মাদকবিরোধী গণজমায়েত হয়েছে। সোমবার সকালে উপজেলার আউশিয়া গ্রামের বটতলা বাজারে এই গণজমায়েতের আয়োজন করে স্থানীয় বিএনপি।