Recent Post

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ জনের মৃত্যু

May 25, 2026Nahed Bayanno - Categories: স্বাস্থ্য , টপ নিউজ

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও উপসর্গে মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ১২৭ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৬৪ হাজার ৯৪০ জন।

ঈদের আগেই মাংসের মসলার দাম ঊর্ধ্বমুখী

ঈদের আগেই মাংসের মসলার দাম ঊর্ধ্বমুখী

রাজধানীর খুচরা ও পাইকারি বাজারে ঈদুল আজহাকে সামনে রেখে কিছু মসলার দাম বাড়লেও অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় মসলার দাম এখনো স্থিতিশীল রয়েছে। সোমবার (২৫ মে) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ব্যবসায়ীরা বলছেন, ঈদ উপলক্ষে চাহিদা বাড়তে শুরু করায় বিশেষ করে গরম মসলা, এলাচ, লবঙ্গ, কিশমিশ ও জিরার মতো মসলা-পণ্যের দাম বেড়েছে। তবে অন্যান্য অনেক পণ্যের দামে বড় ধরনের পরিবর্তন দেখা যায়নি।

শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী

শিডিউল বিপর্যয়ের ভোগান্তিতে হাজারো যাত্রী

ঢাকা: পবিত্র ঈদুল আজহার ছুটির প্রথম ও ট্রেনযাত্রার তৃতীয় দিনে রাজধানীর ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে ঈদযাত্রার এই চিরচেনা ব্যস্ততার মাঝেই বাঁধ সেধেছে ট্রেনের শিডিউল বিপর্যয়। উত্তরাঞ্চলগামীসহ পাঁচটি ট্রেনের শিডিউল এলোমেলো হয়ে পড়ায় প্ল্যাটফর্মে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।