৬ পুলিশকে কান ধরে উঠবস করানোর খবর প্রকাশ, এবার সাংবাদিককে শায়েস্তা করার হুমকি আওয়ামী লীগ সভাপতির
নরসিংদীর চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে পুলিশের ওপর হামলা ও ছয় পুলিশ সদস্যকে লাঞ্ছিত করার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সঞ্জিত সাহাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের আলোকবালী ইউনিয়ন সভাপতি আসাদুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।







