মৃত্যুদণ্ডের আদেশ মাথায় নিয়ে দেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান তিনি। সম্প্রতি অনলাইন প্ল্যাটফরমে শেখ হাসিনার সঙ্গে বৈঠকে অংশগ্রহকারী এবং তার সঙ্গে সাক্ষাৎ করেছেন এমন একাধিক আওয়ামী নেতা এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবরটি জানিয়েছে টাইমস অব বাংলাদেশ। দলীয় প্রধানের দেশে ফেরা উপলক্ষে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণের জন্যও বলা হয়েছে বলে আওয়ামী লী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে বিএনপি, এনসিপিসহ ২৩টি দল ব্যয়ের হিসাব দেয়নি। তাই আগামী ১৩ জুন পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই সময়ের মধ্যেও তারা কোনো সাড়া না দিলে আইনানুগ ব্যবস্থা নেবে সংস্থাটি। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাছউদ বলেন, বিএনপি, এনসিপিসহ যে কয়টি দল নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনে ব্যয়ের হিসাব জমা দেয়নি, তাদের জন্য এক মাস সময় বাড়ানো হয়
হাম ও হামের উপসর্গে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরো ১১ শিশু মারা গেছে। এদের মধ্যে দুজনের মৃত্যু নিশ্চিত হামে। অন্যদের হামের উপসর্গ ছিল বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হামের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এ শিশুদের মৃত্যু হয়।