নরসিংদীতে বাবু হত্যা: প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, উদ্ধার বিদেশি পিস্তল ও গুলি
নরসিংদীতে আব্দুল্লাহ ওরফে বাবু হত্যা মামলার পলাতক প্রধান আসামি আবু লালকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার দেওয়া তথ্য ও দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।







