পঞ্চগড়ে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
পঞ্চগড়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস। ‘নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যান—টেকসই উন্নয়ন ও পরিকল্পনার ভিত্তি’ প্রতিপাদ্য নিয়ে দিবসটি উদযাপিত হয়। দেশের আর্থসামাজিক পরিকল্পনা ও নীতিনির্ধারণে পরিসংখ্যানের গুরুত্ব এবং সঠিক তথ্যের ব্যবহার সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ দিবসটি পালন করা হয়ে থাকে।







