Recent Post

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ: বেতন ভাতা ফিরিয়ে দেয়ার নির্দেশ

সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ: বেতন ভাতা ফিরিয়ে দেয়ার নির্দেশ

Feb 01, 2022Dainik Bayanno - Categories: খবর প্রতিদিন

দেশের চতুর্থ মেডিকেল বিশ্ববিদ্যালয় হিসেবে ২০১৮ সালে কার্যক্রম শুরু হয় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের। প্রতিষ্ঠানে নিজস্ব ক্যাম্পাসের জন্য দক্ষিণ সুরমায় ১০০ একর জায়গা অধিগ্রহণ করা হয়েছে। তবে শিক্ষা কার্যক্রম পুরোপুরি চালুর আগেই বড় ধরনের অনিয়মে জড়িয়েছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদিত পদের বাইরে অতিরিক্ত ১০৯ জনকে নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নবীগঞ্জে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

নবীগঞ্জে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

Feb 01, 2022Dainik Bayanno - Categories: খবর প্রতিদিন

হবিগঞ্জের নবীগঞ্জে রাজনা বেগম (১৮) নামের এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারের সাহেব আলী চৌধুরীর ভাড়া বাসা থেকে হাত-পা বাঁধা অবস্থায় পুলিশ তার গলা কাটা লাশ উদ্ধার করে।

সুনামগঞ্জে বড় ভাইয়ের ঢিলে বোন জামাইয়ের মৃত্যু

সুনামগঞ্জে বড় ভাইয়ের ঢিলে বোন জামাইয়ের মৃত্যু

Feb 01, 2022Dainik Bayanno - Categories: খবর প্রতিদিন

বড় ভাইয়ের ছোড়া ঢিলে ছোট বোনের স্বামী আমির হোসেন (৫৫) নিহত হয়েছেন। সোমবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার আশরাফের মৃত্যু

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার আশরাফের মৃত্যু

Feb 01, 2022Dainik Bayanno - Categories: খবর প্রতিদিন

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় আশরাফ আলী নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। রোববার দুবাইয়ের স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আশরাফ আলী কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের গ‌ণকিয়া গ্রামের ইসমাইল আলীর ছেলে।

সিলেটের ১৫ ইউপির ৮টিতে নৌকার জয়

সিলেটের ১৫ ইউপির ৮টিতে নৌকার জয়

Feb 01, 2022Dainik Bayanno - Categories: খবর প্রতিদিন

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট জেলার ১৫টি ইউনিয়নের মধ্যে ৮টিতে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। অন্য ৭টির মধ্যে ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও ৪টিতে বিএনপি (স্বতন্ত্র) প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

যেভাবে রাখা হয়েছে প্রদীপ-লিয়াকতকে

যেভাবে রাখা হয়েছে প্রদীপ-লিয়াকতকে

Feb 01, 2022Dainik Bayanno - Categories: জাতীয়

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও পরিদর্শক লিয়াকত আলীকে কক্সবাজার কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল হোসেনের আদালতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

রূপসা রেলসেতুর ৯৫ শতাংশ কাজ শেষ

রূপসা রেলসেতুর ৯৫ শতাংশ কাজ শেষ

Feb 01, 2022Dainik Bayanno - Categories: জাতীয়

রূপসা রেলসেতুতে চলছে শেষ পর্যায়ের কাজ। নানা প্রতিকূলতা কাটিয়ে এখন শেষের পথে রেলসেতুর নির্মাণকাজ। ২০২২ সালের জুনে সেতুর কাজ শেষ করার লক্ষ্যে করোনা পরিস্থিতির মধ্যেও এগিয়ে চলছে কাজ। চলতি বছরের জানুয়ারি পর্যন্ত সেতু প্রকল্পের সার্বিক কাজ এগিয়েছে প্রায় ৯৫ শতাংশ। দেশের দীর্ঘতম রূপসা রেলসেতু এখন চালুর প্রহর গুনছে।

টাঙ্গাইলে নবজাতক হত্যা মামলায় মা-মেয়ে কারাগারে

টাঙ্গাইলে নবজাতক হত্যা মামলায় মা-মেয়ে কারাগারে

Feb 01, 2022Dainik Bayanno - Categories: দেশের খবর

টাঙ্গাইলের নাগরপুরে নবজাতক হত্যা মামলায় মা-মেয়েকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বেকড়া ইউনিয়নের উত্তরপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে তাদেরকে টাঙ্গাইল আদালতে নেয়া হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গ্রেফতারকৃতরা হলেন- ওই গ্রামের ছনির মোল্লার স্ত্রী হাফিজা (৪০) ও মেয়ে সোনিয়া (১৭)।