Recent Post

বেনাপোলে আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের মৃত্যু

বেনাপোলে আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যানের মৃত্যু

Jan 27, 2022Dainik Bayanno - Categories: বিজয়ের ৫০ বছর

তিনি এবার নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর কাছে পরাজয় বরণ করেন। এর আগে তিনি তিন বার বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তার পিতা মরহুম বজলুর রহমানও একই ইউনিয়নে চেয়ারম্যান ছিলেন।

ক্রু সংকটে ১৬ ট্রেনের যাত্রা বাতিল

ক্রু সংকটে ১৬ ট্রেনের যাত্রা বাতিল

Jan 26, 2022Dainik Bayanno - Categories: চট্টগ্রাম প্রতিদিন

ক্রু (লোকোমাস্টার ও গার্ড) সংকটের কারণে ঢাকা-চট্টগ্রামের ১৬টি ট্রেনের যাত্রা বাতিল করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার থেকে ৮ ঘন্টার বেশি কাজ না করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ।

টাঙ্গাইলে হু হু করে বাড়ছে করোনা, নতুন শনাক্ত ৭৫

টাঙ্গাইলে হু হু করে বাড়ছে করোনা, নতুন শনাক্ত ৭৫

Jan 26, 2022Dainik Bayanno - Categories: দেশের খবর

টাঙ্গাইলে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ২২২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৩.৭৮ ভাগ। বুধবার সকালে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো: সাহাবুদ্দিন খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

টিকা আবিষ্কারের আগেই সংগ্রহের উদ্যোগ নিয়েছিলাম: প্রধানমন্ত্রী

টিকা আবিষ্কারের আগেই সংগ্রহের উদ্যোগ নিয়েছিলাম: প্রধানমন্ত্রী

Jan 26, 2022Dainik Bayanno - Categories: জাতীয়

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বজুড়ে করোনা প্রাদুর্ভাব শুরু হওয়ার পরই সংক্রমণ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা হিসেবে বিনামূল্যে টিকাদানের বিষয়টি আমার সরকার অগ্রাধিকার দিয়েছে। এ লক্ষ্যে করোনা টিকা আবিষ্কার ও ব্যবহারের অনুমতি প্রাপ্তির পূর্ব হতেই আমরা টিকা সংগ্রহ ও টিকা প্রদানের বিষয়ে সকল উদ্যোগ গ্রহণ করেছিলাম।

শিক্ষাব্যবস্থায় ফের স্থবিরতা, ধাপে ধাপে বাড়তে পারে ছুটি

শিক্ষাব্যবস্থায় ফের স্থবিরতা, ধাপে ধাপে বাড়তে পারে ছুটি

Jan 26, 2022Dainik Bayanno - Categories: শিক্ষা

করোনা সংকটে প্রায় দেড় বছর বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। শ্রেণি ও বোর্ড পরীক্ষায় নেমে এসেছিল স্থবিরতা। ঘরবন্দি শিক্ষার্থীরা নির্ভর হয়ে পড়েছিল অনলাইন ক্লাসে। এ অবস্থায় নির্দিষ্ট বয়সের শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচির আওতায় আনে সরকার। বিগত বছরের শেষে খুলতে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠান।

হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

হিলি স্থলবন্দরে আমদানি রফতানি বন্ধ

Jan 26, 2022Dainik Bayanno - Categories: দেশের খবর

ভারতের ৭৩তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে হিলি বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক আছে। বুধবার (২৬ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেন বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

ভারতের প্রজাতন্ত্র দিবস : বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ

ভারতের প্রজাতন্ত্র দিবস : বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ

Jan 26, 2022Dainik Bayanno - Categories: দেশের খবর

ভারতের ৭৩ তম প্রজাতন্ত্র দিবসের সরকারি ছুটি থাকায় বুধবার সকাল থেকে বেনাপোল ও পেট্রাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। এর ফলে দু‘দেশের সীমান্তে আমদানি-রফতানি পণ্য নিয়ে শত শত পণ্য ট্রাক আটকা পড়েছে। তবে বেনাপোল কাস্টমস হাউজ, বন্দরে কাজকর্ম স্বাভাবিক রয়েছে। পাসপোর্টযাত্রী যাতায়াতও রয়েছে স্বাভাবিক।

নিঝুম দ্বীপের বাড়তি আকর্ষণ ৮শ মিটার কাঠের সেতু

নিঝুম দ্বীপের বাড়তি আকর্ষণ ৮শ মিটার কাঠের সেতু

Jan 26, 2022Dainik Bayanno - Categories: চট্টগ্রাম প্রতিদিন

উপরে নীল আকাশ, নিচে স্বচ্ছ জলরাশি। এর মাঝেই দাঁড়িয়ে আছে ৮০০ মিটারের বিশাল কাঠের সেতু। মেঘনার নয়নাভিরাম প্রাকৃতিক মনোমুগ্ধকর দৃশ্য দেখতে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের পর্যটকদের বাড়তি আকর্ষণ এখন দীর্ঘাকার এই সেতু।