জুলাইয়ের পর একদিনে সর্বোচ্চ সংক্রমণ
দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৩৩ জন। যা গেল বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। এছাড়াও ১৮ জনের মৃত্যু হয়েছে।
দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৩৩ জন। যা গেল বছরের জুলাইয়ের পর সর্বোচ্চ। শনাক্তের হার ৩২ দশমিক ৪০ শতাংশ। এছাড়াও ১৮ জনের মৃত্যু হয়েছে।
জলাতঙ্ক একটি মরণব্যাধি। বিশেষত কুকুরের প্রজনন মৌসুমে অথবা অন্য যেকোনো সময়েই কুকুরের লালা থেকে মানবদেহে জলাতঙ্কের বিস্তার ঘটে। কুকুরে কামড়ালেও ভয়াবহ এই রোগের প্রাদুর্ভাব ছড়ায়। এজন্য কুকুর থেকে সাবধানতা, সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। জলাতঙ্কমুক্ত বাংলাদেশ গঠনে সরকারের গৃহিত পরিকল্পনা বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ায় কুকুরকে টিকাদানের উদ্যোগ নেয়া হয়েছে।
পাবনার ঈশ্বরদীতে শিশু রহিম (৭) হত্যা মামলায় রাসেল নামের একজনকে যাবজ্জীবন কারাদন্ড একই সাথে ১১ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। মঙ্গলবার দুপুরে পাবনার অতিরিক্ত দায়রা জজ আদালত (১) এর বিচারক শ্যাম সুন্দর এ আদেশ দেন।
মহাসড়ক নয় যেনো মৃত্যুকুপ। ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দিনদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। থামছে না পরিবারের কান্না।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে রাজশাহীতে করোনা সংক্রমণে সৃষ্টি হয়েছে নতুন রেকর্ড। সংক্রমণের হার বাড়তে বাড়তে ৭০.৯ শতাংশে পৌঁছেছে।
মাঘের শুরুতেই রাজশাহীতে জেঁকে বসেছে শীত। দেশের সর্ব নিম্ন তাপমাত্রও রেকর্ড করা হয়ে রাজশাহীতে। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে গত কয়েকদিনের কনকনে শীত আর ঘন কুয়াশায় মানুষ যেন জুবুথুবু।
নাটোরের গুরুদাসপুর পৌর সদরেরর আনন্দনগর মহল্লায় বক্স-কালভার্টের স্লাবের অর্ধেক অংশ ভেঙ্গে পড়ায় চরম দুর্ভোগে রয়েছেন ওই এলাকায় চলাচলকারী হাজারো মানুষ। বিকল্প সড়ক না থাকায় ওই কালভার্ট দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত করা পরীক্ষাগুলো নেওয়ার দাবিতে যশোরে মানববন্ধন ও প্রতীকী পরীক্ষা কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে যশোর প্রেসক্লাবের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন দুই শতাধিক শিক্ষার্থী।