হবিগঞ্জে ১০ বিচারক করোনায় আক্রান্ত
হবিগঞ্জ আদালতের ১০ বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
হবিগঞ্জ আদালতের ১০ বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে পাঠানো এক ইমেইল বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটি হলের প্রভোস্টের ‘অসদাচারণের’ প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন এখন উপাচার্যবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। কিছুসংখ্যক শিক্ষার্থী উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করছেন, অনশনে বসেছেন। বিভিন্ন পন্থায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের চোখ রাঙানিতে দেশে সংক্রমণ বেড়েই চলেছে। এর ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৮২৮ জন। শনাক্তের হার ৩২ দশমিক ৩৭ শতাংশ।
বগুড়ার আদমদীঘির সান্তাহারে সড়ক দুর্ঘটনায় নিজাম উদ্দিন সাচ্চু (৬২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত রাতে রাজশাহীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো পল্লী চিকিৎসক রাসেল আহমেদ (৩০)। সোমবার (২৪ জানুয়ারি) বেলা ১১ টারদিকে বগুড়া-নাটোর মহাসড়কের বাঁশের ব্রীজ এলাকার মাঝামাঝি স্থানে সড়ক দুর্ঘটনায় পল্লী চিকিৎসক রাসেল আহমেদ নিহত হয়। সে উপজেলার ২নং ইউনিয়নের দাঁতমানিকা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
চট্টগ্রাম গ্রামীণ চক্ষু হাসপাতাল উদ্বোধন হতে না হতেই প্রতিদিন বিনামূল্যে চোখের চিকিৎসা পাচ্ছেন শতাধিক মানুষ।অপারেশন চলছে গরিব ও দুস্থ মানুষের।
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় একটি খাল থেকে মো. পীর আলী (৩৮) নামে এক ইউপি সদস্য প্রার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জানুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার নলভাঙ্গা গ্রামের একটি খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জাতীয় সংসদে উত্থাপিত নির্বাচন কমিশন গঠন আইনের খসড়ায় প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগের যোগ্যতা-অযোগ্যতার অংশে দুটি পরিবর্তনের সুপারিশ করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।