ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিলল বৃদ্ধের লাশ
ঝিনাইদহে নিখোঁজের ৫ দিন পর একটি পুকুর থেকে নজির মিয়া (৭০) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে সদর উপজেলার বোড়াই গ্রামে মিলন মিয়ার পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।






