টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে ইয়াবা ও আইস সহ নারী পুরুষ আটক
কক্সবাজার টেকনাফ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে ( নারী -পুরুষ) দুই মাদক কারবারি কে আটক করেছে। এ সময় উদ্ধার করা হয়েছে ৬৫ হাজার ইয়াবা ও অর্ধ (আদা) কেজি ক্রিস্টাল মেথ বা আইস। আটকরা হলেন টেকনাফ ২৪ নং রোহিঙ্গা ক্যাম্প লেদার মৃত আবুল বাশারের ছেলে একরাম উদ্দীন (২৩) ও উখিয়া বালুখালী ১৮ নং এইস ব্লক রোহিঙ্গা ক্যাম্পের মৃত ফারুকের স্ত্রী হাসিনা বেগম (৩০)।







