রাঙ্গুনিয়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার পেল ৭৮টি ভেড়া
রাঙ্গুনিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে ৩৯ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে দুটি করে ভেড়া, শেড নির্মাণ সামগ্রী ও ৭ জন খামারীকে মিল্ক ক্রীম সেপারেশন মেশিন বিতরণ করা হয়েছে। সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিম্পদ উন্নয়ন প্রকল্প ও প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় এসব সামগ্রী দেয়া হয়।







